দৃষ্টি প্রতিদিন

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের  মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত ১০টা ত্রিশ মিনিটের দিকে উপজেলার কাকরাইদ স্টিল রাইস সাইলোর সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবু হানিফা (৪৮)। তিনি  মধুপুর পৌর শহরের  ৭ নং ওয়ার্ডের দামপাড়া মধ্যপাড়া এলাকার  বাদশা মিয়ার ছেলে। নিহত ব্যাক্তি  পেশায় একজন কলাচাষি বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কাকরাইদ স্টিল রাইস সাইলোর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক  ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে  লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্হলের তদন্ত কর্মকর্তা এসআই আরিফুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা সহ  চালককে শনাক্তের কাজ চলমান রয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

রোববার, ০৩ মে ২০২৬

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের  মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত ১০টা ত্রিশ মিনিটের দিকে উপজেলার কাকরাইদ স্টিল রাইস সাইলোর সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবু হানিফা (৪৮)। তিনি  মধুপুর পৌর শহরের  ৭ নং ওয়ার্ডের দামপাড়া মধ্যপাড়া এলাকার  বাদশা মিয়ার ছেলে। নিহত ব্যাক্তি  পেশায় একজন কলাচাষি বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কাকরাইদ স্টিল রাইস সাইলোর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক  ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে  লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্হলের তদন্ত কর্মকর্তা এসআই আরিফুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা সহ  চালককে শনাক্তের কাজ চলমান রয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত